×

সারাদেশ

টাঙাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০২:৫৩ পিএম

# মির্জাপুরে নিহত দুজনের পরিচয় মিলেছে # ঘাটাইলে নিহতের পরিচয় মেলেনি

টাঙাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মির্জাপুরে দুজন এবং ঘাটাইলে একজন রয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সকালে সংঘটিত এসব দুর্ঘটনার মধ্যে মির্জাপুরে নিহত দুজনের পরিচয় মিলেছে। অন্যদিকে ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সকাল আটটার দিকে মির্জাপুরের জামুর্কিতে অজ্ঞাত কোনো গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলে না‌টো‌র জেলার হা‌ফিজুর (৩৫) প্রাণ হারান। অন্যদিকে হাসপাতালে নেয়ার পর হাফিজুরের চাচাত ভাই আরিফুল ইসলাম (৩৬) প্রাণ হারান।

এছাড়া, ঘাটাইলের কদমতলী এলাকায় পৃথক দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App