×

সারাদেশ

চাঁদপুর কলেজ মোড়ে পিকআপের ধাক্কায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

চাঁদপুর কলেজ মোড়ে পিকআপের ধাক্কায় নিহত ১

ছবি: ভোরের কাগজ

আশাশুনি উপজেলার সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে পিকআপের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন সরদার (৫৫) সে কুল্যা গ্রামের মৃত আমিনউদ্দীন সরদারের পুত্র। মারাত্বক আহত ভ্যান চালক হারুন হোসেন সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাগেছে কুল্যা গ্রামের আলাউদ্দিন সরদার ভ্যান যোগে ভালুকা চাঁদপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় কলেজ মোড়ে পৌঁছালে বুধহাটা থেকে সাতক্ষীরা গামী একটি মুরগিবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-০৭৩৮) ভ্যানটিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ভ্যানচালক হারুন হোসেন মারাত্মক আহত হলেও যাত্রী আলাউদ্দিন সরদার ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত হারুন হোসেনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

খবর পেয়ে সদর থানার এস আই নকিব হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত পিকআপ, চালক ও হেলপারকে আটক করে। আটককৃত পিকআপ চালক জুয়েল হোসেন পিকআপ মালিকের ছেলে বলে জানা গেছে। তবে তিনি পেশাদার চালক নন এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান তিনি। খবর পেয়ে ধুলিহর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App