×

সারাদেশ

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০১:২৯ পিএম

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

মাদারীপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জামাল হাওলাদার (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পারেভজ খাঁ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের দরগা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ভ্যানে করে পুরান বাজারে মালপত্র আনতে যাওয়ার সময় এ হামলার শিকার হন জামাল হাওলাদার। তার বাড়ি সদর উপজেলার মহিষেরচর গ্রামে। তিনি চৌরাস্তা এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। আহত জামালকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভুক্তভোগীর স্বজন সূত্রে জানা গেছে, শহরের আড়িয়াল খাঁ নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন পারভেজ খাঁ ও তার ছোট ভাই শাওন খাঁ। শনিবার রাতে কেউ তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙে ফেলে। এরই জেরে সকালে শহরের চৌরাস্তা এলাকায় পারভেজ ও শাওনের লোকজন জামালকে কুপিয়ে তার দুই হাতের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App