×

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি নাগরিক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি নাগরিক আটক

ছবি: শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সন্দেহভাজন এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) টান্টু সাহা।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চাকঢালা আমতলি মাঠ ৬নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই নেপালি নাগরিকের নাম অম্বর থাপা বুরা (২৪)। সে নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১ নম্বর সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪ পিলারের ১নম্বর ১এস হইতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে নেপালের নাগরিক পরিচয় প্রদান করায় তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, এই ব্যাপারে বিদেশি অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App