×

সারাদেশ

ছাতকে জামাইয়ের হাতে শ্বশুর খুন, আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:২৬ এএম

ছাতকে জামাইয়ের হাতে শ্বশুর খুন, আটক ২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে জামাইয়ের দায়ের কুপে শ্বশুর খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকার একটি ভাড়া বাসায়।

স্থানীরা জানান, জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজি চালক। তার গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায়। ওই বাসায় শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে দুই পরিবার একত্রে বসে আলোচনার একপর্যায়ে কথা কাটাকাটি হলে সেলিম শ্বশুর মকবুল আলীকে হত্যা করে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিনের শ্বশুর মকবুল আলীকে তার বাসায় খবর দিয়ে এনেছেন সেলিম উদ্দিন। বাসায় কন্যা সন্তানের জন্ম নিয়ে শ্বশুরের সাথে ঝগড়াঝাটি হয়েছে। এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে সে মকবুল আলীকে হত্যা করে। মকবুল আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। এলাকার লোকজন খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুন্দর আলী ও ইউপি সদস্য হেলাল আহমদ মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ২ জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন আটক সেলিম উদ্দিন ও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App