×

সারাদেশ

বোরহানউদ্দিনে বাসচাপায় জামাই-শ্বশুর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১২:২৬ পিএম

বোরহানউদ্দিনে বাসচাপায় জামাই-শ্বশুর নিহত

ছবি: ভোরের কাগজ

ভোলা-চরফ্যাশন সড়কে বোরহানউদ্দিন উপজেলার বৈদ্দ্যের পোল নামক স্থানে বাসের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- মনির শরীফ (৫৫) ও তার মেয়ের জামাই আসগর আলী (৩২) এবং ভ্যানচালক মো. আরিফ (২৫)। নিহত তিনজনের মধ্যে দুজন সম্পর্কে জামাই-শ্বশুর। তারা দুইজন নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মোটরসাইকেলটির জামাই আজগর আলী চালিয়েছেন আর শ্বশুর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। তারা দুইজন নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বুশরা বাসের সাথে এ দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মনির শরীফ ও তার জামাই আজগর আলী তাদের নিকটাত্মীয়ের জানাজায় অংশগ্রহণের জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্দ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পাশ্ববর্তী রাস্তা) হতে ভোলা-চরফ্যাশন সড়কে উঠতে গেলে বাসের চাপায় দুই জনই ঘটনাস্থলে নিহত হন। বাসটি জব্দ করা হয়। এ দুর্ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App