×

সারাদেশ

বের করে দিলো সন্তানরা, অন্যের বাড়িতে বসবাস মা-বাবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৭:৫২ পিএম

বের করে দিলো সন্তানরা, অন্যের বাড়িতে বসবাস মা-বাবার

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্পত্তি ও অর্থ হানিয়ে নিয়ে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে প্রতিবেশীর বাড়িতে বসবাস করছেন বাবা দাহারুল ইসলাম (৯০) ও মা শেরিনা বেগম (৮৫)। এর আগে বুধবার উপজেলার শ্যামপুর ইউনিয়নের কামাটোলা বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দাহারুল ইসলাম ও শেরিনা বেগম বলেন, ছেলে ও মেয়েরা আমাদের ভরণপোষণ ও দেখাশুনা না করে বসতবাড়ি থেকে বের করে দিয়েছে। এখন অসহায় জীবন-যাপন করছি। কোনো আয় করতে পারিনা। বর্তমানে অন্যের বাড়িতে বসবাস করছি।

কান্নাজড়িত কণ্ঠে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা বলেন, সাত ছেলে-মেয়ে সবাই প্রতিষ্ঠিত। বড় ছেলে রায়নুল হক ব্রাকে চাকরি করে। মেজো ছেলে বাগির আলম ভারতের বাসিন্দা। সেজো ছেলে এমরান আলী শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের শিক্ষক। ছোট ছেলে সাইদুর রহমান ব্যবসায়ী। মেয়েদের মধ্যে মেজো মেয়ে স্কুল শিক্ষক। তারপরও আমাদের দুজনের ১৩ বিঘা জমি ও ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সন্তানরা। জমি ও টাকা হাতিয়ে নেয়ার পর কেউ আশ্রয় না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি জাতীয় পরিচয়পত্র দুটিও তাদের কাছে আছে।

এ বিষয়ে ছেলে রায়নুল, এমরান ও সাইদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, আপনারা আমাদের সাত-ভাইবোনকে একত্রিত করেন। তারপর মন্তব্য দিবো।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, সন্তানদের উচিত হবে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতার সঙ্গে জন্মদাতা ও গর্ভধারণী পিতামাতাকে আশ্রয় দিয়ে সেবা যতœ করা। তিনি আরো বলেন, অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App