×

সারাদেশ

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:৪০ পিএম

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের এ ঘটনায় এখন চিকিৎসাধীন রয়েছেন চারজন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫) ও মো. আলমগীর (৩৩)। চিকিৎসাধীন সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. আইউব হোসেন।

এর আগে বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই । এছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App