×

সারাদেশ

রাঙ্গামাটিতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০২:০৬ পিএম

রাঙ্গামাটিতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ১

প্রতীকী ছবি

রাঙ্গামাটির সাপছিড়ি ইউনিয়নের নালাছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের কালেক্টর রুপান্ত চাকমা ওরফে লেজা চাকমা(৪৭) নিহত হয়েছেন।

রবিবার (১৪ মে) সকালের দিকে সাপছড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রূপান্ত চাকমার (লেজা) বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লক্ষ্মী চন্দ্রচাকমা।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল আমিন জানিয়েছেন, সাপছড়িতে গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা হয়েছে।

এদিকে এঘটনার কথা স্বীকার করে হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রতিনিধি নিরন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকাল ৮.৪৫টার সময় ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা (৪৭) সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়। রূপান্ত চাকমার খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তবে এই হত্যাকান্ডের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোন বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App