×

সারাদেশ

কুমিল্লায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০২:০৬ পিএম

কুমিল্লায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য আটক

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার লাকসামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের জিম্মায় থাকায় ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (১৪ মে) রাতে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোবারক হোসেন (৫০) নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নামুরপাড় গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে এবং ইমন খান রায়হান (২৭) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।

আর উদ্ধার কিশোররা হলো চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শাহীন খানের ছেলে আবু সাঈদ (১৩) সোনাইমুড়ি উপজেলার এলাকার আমল নগর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেরাজ হোসেন (১৪), নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামের আ. করিম মোল্লার ইমাম হাসান (১৫), চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের রবিউল ইসলামের ছেলে তামিম (১৫), হাটহাজারী উপজেলার আজাদের ছেলে ফাহিম (১৫) এবং দেবীগঞ্জ উপজেলার দিনাজপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শরীফুল ইসলাম (১২)।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম পৌর এলাকার আজমিরী হোটেলের সামনে থেকে মোবারক হোসেন ও ইমন খান রায়হানকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই কিশোরদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের কবলে নিয়ে আটক করে। পরে তাদের বিভিন্ন স্থানে স্থানান্তর করে শারীরিক, মানসিক নিপীড়নসহ ভয়ভীতি দেখিয়ে নিজেদের কার্যসিদ্ধি করা হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রবিবার দুপুরে লাকসাম থানায় মামলা দেওয়া হয়। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App