×

সারাদেশ

প্রত্যন্ত চরে বজ্রপাতে ১৪ গরুসহ প্রাণ গেল যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:১৫ পিএম

প্রত্যন্ত চরে বজ্রপাতে ১৪ গরুসহ প্রাণ গেল যুবকের

ছবি: ভোরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। নিহত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, সজিব প্রতিদিন বাবার খামারের গরু নিয়ে কামালপুরের প্রত্যন্ত চরে পতিত জমির ঘাস খাওয়াতে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে খামারের ৪১টি গরু নিয়ে কামালপুরের চরের উদ্দেশে বের হয়ে যান। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হলে ১৪টি গরুসহ ঘটনাস্থলেই সজিব মারা যান। বৃষ্টি শেষ হওয়ার পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৪টি গরু মারা যাওয়ায় ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

নিহতের বাবা আলহাজ প্রামানিক বলেন, বিকেলে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় তখন আমি ফোনে ছেলেকে দ্রুত বাড়িতে চলে আসতে বলি। বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ একজন কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App