×

সারাদেশ

ঈশ্বরদীতে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৭:২১ পিএম

পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ছেলে আব্দুর রহমান (২) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মাহবুব আলম পাবনা স্কয়ারে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি করতেন এবং শহরের কালাচাঁদপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন। এ সময় অটোরিকশার চালকসহ নিহত মাহবুব আলম এর স্ত্রী এবং কন্যা আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App