×

সারাদেশ

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০১:১২ এএম

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট, নিহত ১

ছবি: সংগৃহীত

এসময় আহত হয়েছেন তিনজন ডাকাতদের মধ্যে দু’জন আটক

একটি স্বর্ণের দোকানে ফিল্মি কায়দায় স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের লুটপাটে বাধা দিলে ডাকাতরা ওই দোকানের মালিক ও তার ছেলেকে কুপিয়ে আহত করে। পালিয়ে যাবার সময় ডাকাতদের পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত ও অপর একজন আহত হন ।

বুধবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের কলেজ রোডের আর কে শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মুখোশ পরা ৭/৮ জনের ডাকাত দল পিকআপ ভ্যানে এসে শহরের কলেজ রোডের চৌধুরী সুপার মার্কেটের আর কে শিল্পালয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় দোকানের মালিক অপু কর্মকার বাধা দিলে তাকে ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতদের শোর চিৎকারে আশেপাশের ব্যবসায়ী ও লোকজন ছুটে আসলে ডাকাতরা ককটেল ফাটিয়ে ও আতঙ্ক ছড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু তাজা ককটেল উদ্ধার করেছে ।

ডাকাতরা পিকআপ ভ্যান করে পালিয়ে যাবার সময় পিকআপ ভ্যানটি শহরে ইটের পোল এলাকায় গিয়ে ২ জন ব্যক্তিকে চাপা দেয়। এতে ছবি উল্লাহ (৭৫) ও মো. ইসলাম (৫০) নামে তারা গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছফি উল্লাহকে মৃত ঘোষণা করেন।

পুলিশ স্থানীয় জনতার সহায়তায় রিকআপ ভ্যানসহ রনি (৩৫) ও সজীব (৩৪) নামের ২ ডাকাতকে আটক করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App