×

সারাদেশ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিশৃঙ্খলা ছড়াতে পারে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৫:২২ পিএম

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিশৃঙ্খলা ছড়াতে পারে বিএনপি

শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেকের নির্বাচন পরিচালনা কমিটি ও জোটের নেতারা বক্তব্য রাখেন। ছবি: ভোরের কাগজ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে বিএনপির ও তাদের সমমনা দলগুলো অপপ্রচার বিভ্রান্তি ও বিশৃঙ্খলা আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করছে খুলনা ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ।

শনিবার (১০ জুন) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেকের নির্বাচন পরিচালনা কমিটি ও জোটের নেতারা এই আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে ১৪ দলীয় নেতৃবৃন্দ বলেন, তিনটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এগুলো হলো জনগণের কাছে গিয়ে ভোট চাওয়া, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করা এবং শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তা প্রমাণ করা। বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করতে পারে, বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। ভোটারদের বলবো আপনারা কোন ধরনের গুজবে কান দেবেন না। বিশৃঙ্খলার সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করতে নির্বাচন কমিশন প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। আমরা ১৪ দলের সব কর্মীরা যার যার এলাকার ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। যারা অসংবিধানিক ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায় তাদের আশা পূরণ হবে না। আমরা ১৪ দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের রাজনৈতিক ঐক্যের শক্তি। অসাম্প্রদায়িক ও মুক্ত গণতান্ত্রিক চেতনাসম্পন্ন প্রার্থী তালুকদার আব্দুল খালেক কে নৌকা প্রতীকে বিপুল ভোটে খুলনার জনগণ বিজয়ী করবে বলে আমরা আশা করি।

আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ক্ষমতা পরিবর্তনের গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন। যারা মনে করে নির্বাচনে অংশ না নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় তারা ভুল করছেন। তারা নির্বাচনে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা গণতন্ত্রের জন্য আত্মঘাতী। তালুকদার আব্দুল খালেক মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।

তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ষড়যন্ত্র করছে তাদের আশা পূরণ হবে না। খুলনার মানুষ যোগ্য প্রার্থী হিসেবেই নৌকায় ভোট দেবেন। খুলনার নাগরিকরা ভোট কিনতে গিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দীন দিলু, জাসদ নেতা শেখ গোলাম মর্তুজা, ম্যাপের নেতা মো. নাসির উদ্দিন, জাতীয় পার্টি (জেপি) নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম, সাম্যবাদী দলের নেতা এফএম ইকবাল, গণতন্ত্রী পার্টির নেতা সোলায়মান হাওলাদার ও জাকের কর্মী গ্রুপ নেতা গোলাম নবী মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App