×

সারাদেশ

আলফাডাঙ্গায় ভূমিহীনদের গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৩:০১ পিএম

আলফাডাঙ্গায় ভূমিহীনদের গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।

মৃলত আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও সরকারের ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সোমবার (৭ আগস্ট) বিকালে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট ২০২৩ দেশব্যাপী প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় 'ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের নেতৃত্বে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসসহ উপজেলার গণমাধ্যম কর্মীরা।

প্রসঙ্গ, গত ২২ মার্চ ২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫৯টি উপজেলার সাথে আলফাডাঙ্গা উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেন। ‘মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আলফাডাঙ্গা উপজেলায় তিনটি ধাপে এ পর্যন্ত সর্বমোট ৭৩৫টি ঘরের মালিকানা উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নের প্রেক্ষিতে গত ২০ মার্চ টাস্কফোর্স কমিটি সভার মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য প্রস্তাব প্রেরণ করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App