×

সারাদেশ

ঘরে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম

ঘরে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

অভিযুক্ত স্বামী আরিফকে। হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে ঘরে আটকে রেখে ফারজানা আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতন করেছেন তার স্বামী মো. মেহেদী হাসান আরিফ। ভুক্তভোগী ওই গৃহবধূ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশি সহায়তা চেয়েছেন। পরে পুলিশ তালা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফকে আটক করে থানা হেফাজতে রাখে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আরিফ ছোট ভাইজোড়া সালেহিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

জানা যায়, প্রায় ৬ বছর আগে মালীপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আশরাফ আলীর ছেলে আরিফের সাথে পার্শ্ববর্তী উপজেলা মহিপুর থানার নিজামপুর গ্রামের জলিল ফরাজীর মেয়ে ফারজানা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগে আছে। এরই জের ধরে প্রায় সময়ই ঘটতো নানা ধরনের ঘটনা।

নির্যাতিত গৃহবধূ ফারজানা বলেন, কোন কারণ ছাড়াই তার স্বামী আরিফ শারীরিক ও মানুষিকভাবে বিভিন্ন সময় নির্যাতন করেন। মালিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলোপাথারি মারধর করে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এ সময় ঘরে আটকে রেখে বাহির থেকে তালা দিয়ে রাখেন অভিযুক্ত স্বামী। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে তালা ভেঙে আমাকে উদ্ধার করে। থানায় আসার পরে আমার শ্বশুর, ননদ ও স্থানীয় মেম্বরকে নিয়ে এসে আমাকে ২ লাখ টাকা দিয়ে তালাক দেয়ার প্রস্তাব দেয়। তবে আমি আমার স্বামীর বিচার চাই।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম মিলন বলেন, ঘটনাটি শুনেছি। ওই গৃহবধুকে ঘরে আটকে রেখে নির্যাতন করে বাহির থেকে তালা দিয়ে রাখে তার স্বামী। ওই গৃহবধূ ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চেয়েছে। পরে তাকে তালা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী আরিফকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App