×

সারাদেশ

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি গুলিবর্ষণ, আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৮ পিএম

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি গুলিবর্ষণ, আহত ১৫

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও আওয়ামী লীগের শান্তি মিছিল ঘিরে হামলায়ে চেয়ার ভঙচুর। ছবি: কাগজ প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লা লালমাইয়ে আওয়ামী লীগ-বিএনপির বর্ধিত সভায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে ।

শনিবার (২৬ আগস্ট) বিকালে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও আওয়ামী লীগের শান্তি মিছিল ঘিরে এ হামলার ঘটনা ঘটে।

স্থায়ীয় বিএনপি নেতাকর্মীরা জানান, লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পূর্ব ঘোষিত বিএপির প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলিবর্ষণ করেন। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা উত্তড্ডা গ্রামের মনির হোসেনের মাথায় ও যুবদল নেতা উন্দানিয়া গ্রামের ফিরোজের পায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরে সভাস্থল ভাংচুর ও পরবর্তীতে বাড়ি ঘরেও হামলা চালিয়ে লুটপাট করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লা বলেন, আমরা বিকেলে শান্তি মিছিল করেছিলাম, বিএনপির নেতাকর্মীরা আমাদের মিছিলে উপর হঠাৎ গুলি বর্ষণ করেছে। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয় আমরা মামলা করবো।

এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ বলেন, আমরা বিষয়টি শুনছি, তবে একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিবেশ এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App