×

সারাদেশ

শ্যামগঞ্জে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভস্মীভূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

শ্যামগঞ্জে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভস্মীভূত

নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ৩টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ১০ পঁয়তাল্লিশের দিকে একটি মেকানিক্সের দোকানে শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসীর ধারনা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাজায়, সকাল ১০টা পঁয়তাল্লিশের দিকে হঠাৎ সাইফুলের মেকানিক্সের বন্ধ দোকান থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয় লোকজন। পরের এর থেকে আগুন পার্শ্ববর্তী জুয়েলের মনোহরা দোকান, সজল রায়ের মনোহরা দোকান, নজরুল ইসলাম মেম্বারের মনোহরা দোকান আরিফের বাসাবাড়ি, শামীয়ের বাসাবাড়ি, মৃত আলতা হোসেনের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে ও ভস্মীভূত হয়।

খবর পেয়ে পূর্বধলা ও গৌরীপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তত ক্ষণে স্থানীয় লোকজন আগুনের পরিস্থতি নিয়ন্ত্রেনে নিয়ে আসে। স্থানীয় লোকজনের শত চেষ্টায় বড় ধরনের একটি অগ্নিকান্ডের হাত থেকে থেকে রক্ষা পেল শ্যামগঞ্জ বাজার ।

খবর পেয়ে গৌরীপুর ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App