×

সারাদেশ

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু 

চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা বিশ্বাস। ছবি: হারুন অর রশিদ. আমতলী (বরগুনা) প্রতিনিধি

 বজ্রপাতে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা বিশ্বাস (৬৫) মৃত্যু হয়েছে ।

জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা বিশ মিনিটে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালীস্থ কুয়াকাটা বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে তার ফসলী জমিতে কাজ করে বাড়ি ফিরে যাওয়ার পথে মোস্তফা বিশ্বাসের ওপর বজ্রপাত পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাসের মৃত্যুতে চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজামান বাদল খান শোক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App