×

সারাদেশ

দেবহাটায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম

দেবহাটায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেবহাটায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার। ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার দেবহাটায় এক শিশু (৫) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজগর আলী উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে দেবহাটা থানার এসআই নূরনবীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।এরআগে খাবার দেয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ওই লম্পট শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় উল্লেখ করে শুক্রবার রাতে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। সেই থেকে পলাতক ছিল অভিযুক্ত আজগর আলী।

ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহষ্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শিশুটিকে খাবার দেয়ার নাম করে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় তাদের প্রতিবেশী রাজমিস্ত্রি আজগর আলী। একপর্যায়ে সে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। বাড়ি ফেরার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে তাকে প্রশ্ন করলে বিষয়টি মাসহ পরিবারের সদস্যদের জানায় শিশুটি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App