×

সারাদেশ

সুপেয় পানির দাবিতে খালি কলস হাতে সাতক্ষীরার নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

সুপেয় পানির দাবিতে খালি কলস হাতে সাতক্ষীরার নারীরা

পানির অপর নাম জীবন। আর সেই জীবন যদি সুপেয় না হয় তাহলে মানব দেহের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ অকেজো হয়ে মৃত্যুর ঝুকির সৃষ্টি হয়। জীবন বাচাতে জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার শ্যামনগরের স্থানীয় নারীরা সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন করেছে।

বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগরের গাবুরা ইউনিয়নের হরিশখালিতে গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় নারীরা খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় শ্যামনগরে দুর্ভোগের সীমা নেই। এর মধ্যে সুপেয় পানির সংকট অন্যতম। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। অতি লবণাক্ত পানি ব্যবহারের ফলে শিশু ও নারীদের চর্মরোগ, নারীদের গর্ভপাত, অপরিপক্ক ও প্রতিবন্ধী সন্তান জন্মদানসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত হতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও তীব্র হচ্ছে।

বক্তারা দ্রুত উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দূরীকরণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মননঞ্জয় মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, আজমুন নাহার বেগম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহিন হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাইদুল ইসলাম, বারসিকূর বরষা গাইন, লিপিকা গাইন, মুকুন্দ ঘোষ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App