×

সারাদেশ

আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোনের খাদ্য সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০২:৫৫ পিএম

আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোনের খাদ্য সহায়তা

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনকে ১০ টন খাদ্য সহায়তা দিলেন চায়নিজ ইকোনমিক জোন। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়। সরকারের জি-টু-জি প্রকল্পের আওয়াতায় সহয়তার অংশ হিসেবে চায়না ইকোনমিক জোন (সিইআইজেডের) উদ্যোক্তা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে চায়নিজ ইকোনমিক জোনের বিশেষ প্রতিনিধি মি. শো-ডো আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের কাছে এ সহয়তা চাউল হস্তাস্তর করেন। এ সময় জোনের সহকারী পরিচালক লিগ্যাল মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ, সহকারী ব্যাবস্থাপক হিসাব ইমতিয়াজ নিশান, সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন রিফাত, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। চাউল হস্তান্তরকালে মি. শো-ডো বলেন, আমরা বাংলাদেশ দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। চায়নিজ ইকোনমিক জোনের আশপাশে আনোয়ারবাসীর জন্য সরকারি ত্রাণ তহবিলে সিএসআরের অংশ হিসেবে অনুদান দিলাম। এছাড়াও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ৫ দিন পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে ৩ হাজার করোনা টেস্ট কিট, ৩ হাজার পিপিই, ২০ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App