×

সারাদেশ

শেরপুরে স্কুলছাত্রী অপহরণে যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৯:৩১ পিএম

শেরপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মারুফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সাথে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও মারুফকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মারুফ শেরপুর সদর উপজেলার পাকুরিয়া খামারপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, শেরপুর শহরের কসবা মহল্লার ওই স্কুলছাত্রীকে গত ৪ জুন বৃহস্পতিবার কৌশলে বাড়ি থেকে অপহরণ করে। পরে ওই স্কুলছাত্রীকে ময়মনসিংহ শহরের একটি বাসায় আটকে রাখে। ওই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও মারুফকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার মারুফকে আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর জেলা সদর হাসপাতালে অপহৃত স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App