×

সারাদেশ

৪ সন্তানের মা আড়াই মাসের বাচ্চা নিয়ে ভাগ্নের সঙ্গে পালালো!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম

৪ সন্তানের মা আড়াই মাসের বাচ্চা নিয়ে ভাগ্নের সঙ্গে পালালো!

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ১০ বছর সংসার করা ৪ সন্তানের জননী গৃহবধূ তার আড়াই মাসের সন্তান নিয়ে আপন ভাগ্নের (স্বামীর বোনের ছেলে) সঙ্গে পালিয়ে গেছেন ।

পরে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার সাত দিন পর বুধবার (২০ মার্চ) স্বামী রাতে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রেমিক পাভেল মিয়া (২৩)।  

এ ঘটনার তিন মাস আগেও পালিয়ে গিয়ে তিনি পাভেলের সঙ্গে এক মাস সংসার করেছেন বলে জানান স্বামী । তখন এলাকার চেয়ারম্যান, মেম্বার তাকে বুঝিয়ে পুনরায় স্বামীর সঙ্গে মিলিয়ে দিয়েছিলো। তখন ওই গৃহবধূ (মামি) অঙ্গীকার করেছিলো এমন ঘটনা আর করবেন না।

পঅরে সংসারে ফিরে এসে এক মাস না যেতেই আবার দ্বিতীয়বার একই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় হচ্ছে। কারণ ধর্মীয় বিধান অনুযায়ী ভাগ্নের সঙ্গে মামির প্রেম বা বিয়ে চলে না। ধর্মীয় অনুশাসন তারা না মেনেই কাজটি করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে মামা (যুবকের মামা) বলেন, ২০১৪ সালের ১৯ অক্টোবর আমি পারিবারিকভাবে বিয়ে করেছি। ১০ বছরের সংসারে আমার ৪টি ছেলে হয়েছে। আমাদের সংসার সুখেরই ছিলো। আমি গ্যারেজ ব্যবসা ও কবিরাজি করে ভালো আয় করি। সংসারে কোনো অভাব নেই। আমি জানতাম না স্ত্রী আমার আপন ভাগ্নের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। হঠাৎ করে সে গত তিন মাস আগে আমার আপন ভাগ্নে পাভেলের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করে শ্বশুরবাড়ির সহযোগিতায় তাকে সংসারে ফিরিয়ে আনি।

তিনি আরো বলেন, এখন একমাস পার না হতেই আবারো ১৪ মার্চ একই ঘটনা ঘটিয়ে তারা পালিয়েছে। সাথে আমার আড়াই মাসের সন্তানকে নিয়ে গেছে, বাকি তিন সন্তানকে বাড়িতে রেখে গেছে। এখন তিন সন্তান নিয়ে আমি বিপদে আছি। ঘটনার পর থেকে খোঁজে না পেয়ে বুধবার থানায় জিডি করেছি।

আপনাকে তালাক দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমি তালাকের কোনো কাগজ পায়নি। এর আগের ঘটনায়ও স্ত্রী আমাকে তালাক দেয়নি।

এলাকার চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, গত তিন মাস আগে তারা দুজন পালিয়ে গেলে দুই মাস পর দুজনকে ধরে এনে ঘটনা মীমাংসা করে দিয়েছিলাম। এখন আবার একই ঘটনা ঘটিয়েছে। এখন দুজনকে না পেলে আমি কী করতে পারি। সামাজিক অবক্ষয়ের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিয়ে জানান, ঘটনার বিষয়ে থানায় জিডি হয়েছে। তার স্ত্রী সাবালিকা। এক্ষেত্রে পুলিশের ভূমিকা অনেকটা থাকে না। কারণ পুলিশ আইনের বাইরে কিছুই করতে পারে না। স্থানীয়ভাবে চেয়ারম্যান, মেম্বার এসব ঘটনা মীমাংসা করতে পারে। তবে তালাক না দিয়ে যদি তার স্ত্রীর ভাগ্নের সাথে বিয়ে হয় তবে আদালতে অভিযোগ দিতে পারেন স্বামী। তারপরও যদি স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দেন তবে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করবো। তার জিডি দিয়ে নিখোঁজের বিষয়টি আমরা তদন্ত করবো, তবে আইনিভাবে ঘটনার বিষয়ে কিছুই করার ক্ষমতা পুলিশের নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App