×

সারাদেশ

যেভাবে কেক কেটে আত্মহত্যা করলেন মা-মেয়ে

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম

যেভাবে কেক কেটে আত্মহত্যা করলেন মা-মেয়ে

ছবি: সংগৃহীত

যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের পুলতাডাঙ্গা রেললাইনে ট্রেনে কাটা পড়া মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা লাকি বেগম (৩৫) এবং মেয়ে মিম খাতুন (১২)। তারা খুলনা জেলার বাসিন্দা। 

জানা যায়, নিহত লাকি বেগম যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামে ভাড়া থাকতেন। তার দুটি বিয়ে হয়েছে। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেন লাকি। কিছুদিন আগে দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হলে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন লাকি।

স্থানীয় কয়েকজন জানায়, তার মাঠে গরু চরানোর সময় লাকিকে তার মেয়ের হাত ধরে রেল লাইনের উপর উঠতে দেখতে পায়। এক পর্যায়ে ট্রেন আসলে মা-মেয়ে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঝাঁপ দেয়ার আগে তার দুজন রেললাইনে বসে একসঙ্গে একটি কেক কেটে খান।

নিহত লাকি বেগমের প্রথম স্বামী কবির হোসেন বলেন, ‘আমার পরে আরো এক লোকের সঙ্গে লাকির বিয়ে হয়। মেয়েটা আমার ঘরের, ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। আমার মেয়ে প্রতিনিয়ত আমাকে ফোনে বলতো ‘আব্বা আম্মারে নিয়ে নেও। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা আমি জানি না।’

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান- ‘আমরা তিনটার দিকে জানতে পারি, পুলতাডাঙা রেললাইনে মা-মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে আমরা একটি ভ্যানিটি ব্যাগ ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেছি। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়। 

তিনি আরো বলেন, ‘কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App