×

সারাদেশ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ এএম

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে কালা মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জারলিয়া ও সরঙ্গল গ্রামের মধ্যবর্তী হাওরে এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর আহত দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। 

ধর্ষিতার পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার বাবা গ্রামের এক গৃহস্থের ঘরে চাকরি করেন। তার মা বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরীকে নিয়ে বাড়ির পাশের হাওর থেকে ধানের খড় সংগ্রহ করছিলেন। সন্ধ্যার দিকে সংগৃহীত খড় নিয়ে তিনি বাড়ি আসেন। 

এসময় অবশিষ্ট খড়ের পাশে ধর্ষিতাকে রেখে, পাশের জমিতে কাজে থাকা পার্শ্ববর্তী গ্রামের কালা মিয়াকে বলে আসেন মেয়েটিকে দেখে রাখার জন্য। ফিরে এসে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় সেখানে পরে আছে। ধর্ষক কালা মিয়া পালিয়ে গেছে। সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে আসেন। 

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রশান্ত তালুকদার জানান, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App