×

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে উঠেছে মৃত ডলফিন

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১২:১৯ পিএম

কুয়াকাটা সৈকতে ভেসে উঠেছে মৃত ডলফিন

ছবি: ভোরের কাগজ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে উঠেছে ৪ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন। ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় জোয়ারের সময় ডলফিনটি ভেসে ওঠে।

স্থানীয়দের ধারণা জেলেদের জালে আটকে ডলফিনটি মারা যেতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সমুদ্রের পরিবেশ বিনষ্ট এবং জেলেদের জালে আটকে সামুদ্রিক প্রাণীগুলো মারা যাচ্ছে। 

আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি, কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App