×

সারাদেশ

চট্টগ্রামে ধান চুরির অভিযোগে যুবককে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০১:৪৯ পিএম

চট্টগ্রামে ধান চুরির অভিযোগে যুবককে হত্যা

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার  (২৯ মে) রাতে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মহিউদ্দিন (৩২)। তিনি উপজেলার ছদহা ইউনিয়নের বাসিন্দা।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, স্থানীয় লোকজন ধান কেটে শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে রেখেছিলেন। সেখান থেকে আগেও ধান চুরি হয়েছিল। সেজন্য তারা পাহারায় ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ছোট একটি পিকআপ নিয়ে তিন জন ধান চুরি করতে যায়। পাঁচ বস্তা ধান তারা গাড়িতে তুলে ফেলে। স্থানীয় লোকজন তাদের দেখে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। অন্য দুইজন পালিয়ে যায়।

ওসি বলেন, লোকজনের প্রহারে মহিউদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App