×

সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, চালক আটক

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১০:৩৬ পিএম

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, চালক আটক

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সা সংঘর্ষে রিক্সাচালক ও রিক্সার এক যাত্রী নিহত হয়েছেন বলে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে। 

সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর-বরংগাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনায় শিবালয় গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. আমিনুর রহমান ও একই ইউনিয়নের ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া নিহত হয়েছেন বলে নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: না ফেরার দেশে পত্রিকা এজেন্ট আব্দুর রহমান

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি জায়গায় পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে আরিচা থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যান দৌলতদিয়া ঘাট থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App