×

সারাদেশ

ভারি বৃষ্টিতে সিলেটে ভূমিধস, নিখোঁজ ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১০:৪৩ এএম

ভারি বৃষ্টিতে সিলেটে ভূমিধস, নিখোঁজ ৩

ভারি বৃষ্টিতে সিলেটে ভূমিধস, নিখোঁজ ৩। ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে সিলেটে পাহাড়ধসে ৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সোমবার (১০ জুন) সকালে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

জানা গেছে, সিলেটে টানা বৃষ্টিপাতের ফলে রবিবার (১০ জুন) এ দুর্ঘটনা ঘটে। এদিন রাতে সিলেটে প্রায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন ৩ ঘণ্টায় প্রায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত  হয়েছে। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে স্থানীয় একটি বাসায় ৩ জন আটকা পড়েছেন।

ওসি হারুনূর রশীদ বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আধপাকা একটি ঘরের ওপরে ভূমিধস হয়েছে। এতে ঘটনাস্থলে বাসায় ৩ জন লোক আটকা পড়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচে আটকে পড়া ৩ জনকে উদ্ধারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App