×

সারাদেশ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

Icon

মোহসীন মোল্লা, (বাকেরগঞ্জ) বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:২৯ পিএম

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে তিনটি গাড়ির সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন।

শুক্রবার (১৪ জুন) সকাল সাতটায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মেজবা উদ্দীনের ছেলে জায়ান (৫) নামে এক শিশু ও চরাদী এলাকার ছালাম হাওলাদারের ছেলে অটোরিকশাচালক সাইদুল ইসলাম (৪০)। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। 

এ দুর্ঘটনায় নিহত জায়ানের মা শাম্মি আক্তার ও বাবা মেজবাহ উদ্দিন অপু (৩০), মিজানুর রহমান (৪৫) ও কাওসার (৩২) নামে আহত হওয়ার খবর স্থানীয় সূত্রে পাওয়া গেছে, আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন: টাঙ্গাইলে ট্রা‌ক-প্রাইভেট কার সংঘ‌র্ষে নিহত ২

দুর্ঘটনা ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক বাকেরগঞ্জের বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতদের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে বাবা-মায়ের সঙ্গে দাদা বাড়িতে আসছিলো শিশু জায়ান (৫)। কিন্তু সেই আনন্দ পরিণত হলো বিষাদে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App