×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:০৩ এএম

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু । ছবি: সংগৃহীত

নরসিংদী রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।  

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী।

 নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App