×

সারাদেশ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহিদুল ইসলাম জাহিদ (৪৭) ও তার মেয়ের জামাই শামীম মিয়া (৩০) নিহত হয়েছেন।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি শরিফুল ইসলাম।  

নিহত জাহিদুল ইসলাম জাহিদ গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দ নগর গ্রামের রমজান আলীর ছেলে এবং শামীম মিয়া কোমরপুর গ্রামের বাসিন্দা ও জাহিদের মেয়ের জামাই।   

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আরো পড়ুন: নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে দুই টিকটকার আটক

স্থানীয়রা বলেন, জাহিদুল ও শামীম মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এরপর বকচর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলসহ দু’জনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় জাহিদুল ও শামীম নামের দুজনের মৃত্যু হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App