×

সারাদেশ

আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত, বাড়ল দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত, বাড়ল দাম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, ‘গতকাল ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। আজ কিনতে হয়েছে ৮০ টাকা কেজি। তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজি বিক্রি করছি। আগামীকাল দাম আরও বাড়তে পারে। 

আতাউর রহমান নামে খুচরা আলু ব্যবসায়ী বলেন, ‘আলুর দাম তেমন বাড়েনি। গতকাল বিক্রি করেছি ৭০ টাকা কেজি। আজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। তবে কালকে থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা।’

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ‘সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App