×

সারাদেশ

রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।

জানা গেছে, নিহত ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং আগের কোনো শত্রুতা আছে কিনা- এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগরপাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App