×

সারাদেশ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ সময় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ তানহারুল।

স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ওই ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে আকস্মিক আগুন ধরে। মুহূর্তেই তা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরো ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলে জানান ওসি আরিফ।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শটসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফ হোসাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App