×

সারাদেশ

শেখ হাসিনার ছবি দিয়ে বই উৎসব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

শেখ হাসিনার ছবি দিয়ে বই উৎসব

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে নোয়াখালীর চাটখিলে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সমাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় ও  সমালোচনা শুরু হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, ইচ্ছে করেই এমনটা করা হয়েছে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।

চাটখিল উপজেলার শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটওয়ারি বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App