×

সারাদেশ

গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

ছবি : প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় ৩ মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে। কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গত রাতে গাংনী বাজারে ছিল আলমগীর হোসেন। তারপর থেকে নিখোঁজ হয় সে। সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে কি কারণে এ ঘটনা কিছুই বলতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App