×

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারে ঝুলছে মদের বোতল

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারে ঝুলছে মদের বোতল

ছবি : ভোরের কাগজ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় নির্মাণ করা কাঁটাতারের বেড়ায় বেঁধে রেখেছে মদের বোতল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। এ নিয়ে জনমনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে পাটগ্রামের দহগ্রাম সীমান্ত এলাকায়। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার পরে দহগ্রাম সীমান্তের সরকার পাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান ৮ নম্বর পিলার এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সদস্যরা খালি বোতল ঝুলিয়ে রাখে।

দহগ্রাম সীমান্তবাসী জানান পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতার সরকার পাড়া সীমান্তে বিএসএফ গত ১০ জানুয়ারি সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। এদিকে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে গোপনে ওই সীমান্তের বাংলাদেশ-ভারত প্রধান ৮ নম্বর পিলারের ৩৭ থেকে ৪৭ নম্বর উপ-পিলার এলাকায় প্রায় দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেন তারা।  বিএসএফের সহায়তায় লোহার অ্যাঙ্গেলের ওপর ৪ ফুট উচ্চতার এ বেড়া নির্মাণ করে ভারতীয় নির্মাণ শ্রমিকরা।

বেড়া নির্মাণের একসপ্তাহ পার না হতেই সেই বেড়ায় বুধবার মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ সদস্যরা। প্রথম দিকে এসবে বাধা দিলে প্রথমে পিছুহটে বিএসএফ সদস্যরা। পরক্ষণ আবার এসে মদের বোতল বেড়ায় বেঁধে দিয়ে চলে যায়। এর ফলে সীমান্ত এলাকায় আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। 

এ নিয়ে বেশ আতঙ্ক রয়েছে সীমান্ত এলাকাবাসী  উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয় দফায় দফায়।পতাকা বৈঠকের আহ্বান করেও বিএসএফের সাড়া মেলেনি। ফলে সমস্যাটি অমীমাংসিত থেকে যায়। বেড়া নির্মাণের পর থেকে কাঁটাতারের বেড়ার স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে বিএস এফ সদস্যরা। এছাড়াও উচ্চমান সম্পন্ন সার্স লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে বিএসএফ ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে এতেই আমরা এলাকার সকল মানুষজন আতঙ্কে আছি। এর মধ্যে হঠাৎ কাঁটাতারের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে। কখন যে কি হবে বলা মুশকিল তাই সকলে  নতুন করে আতঙ্কের মধ্যে রয়েছি। 

দহগ্রাম সরকার পাড়ার স্থায়ী বাসিন্দার জব্বার আলী বলেন, ভারত জিরো লাইনের কাঁটাতারের বেড়া দেয়ায় আমাদের চলাচলের খুবই কষ্ট হচ্ছে। যা নিয়ে এমনিতেই আতঙ্কে আছি। তারপরও বেড়ায় এবার ঝুলিয়ে দিয়েছে মদের বোতল। বোতল কেন বা কি কারণে ঝুলিয়ে দিয়েছে, তা নিয়ে আমরা বেশ আতঙ্কিত রয়েছি।

সৃষ্ট ঘটনায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম আলদিন এর সঙ্গে মুঠো ফোনে আলোচনা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিককে বলেন, নতুন কোনো স্থাপনা নয়। আগের বেড়াটির প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই টেনশনে আছে। তাই তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন। এ বিষয় নিয়ে আতঙ্কে হওয়ার কিছু নেই বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App