×

সারাদেশ

৯ বছর পর বাড়ি এসে মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

৯ বছর পর বাড়ি এসে মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন শেষে ইরাক থেকে দেশে ফিরে স্ত্রীর মরদেহ পেলেন হতভাগা স্বামী আলামিন মণ্ডল। নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী পপি (৩০)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রির পাড়ায় এ ঘটনা ঘটে। আলামিন-পপি দম্পতির ঘরে আদিব মণ্ডল নামে ১৩ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

সূত্রে জানা গেছে, স্বামীকে আনার জন্য বিমানবন্দরে যেতে চেয়েছিলেন পপি। কিন্তু তাকে না নিয়ে পরিবারের অন্য সদস্যরা একটি মাইক্রোবাস নিয়ে ভোরে ঢাকায় বিমানবন্দরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে পপির সঙ্গে অন্যদের মনোমালিন্য হয়। এ কারণে অভিমান করে তিনি নিজ ঘরে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুবাই বিমান বন্দরে যাত্রা বিরতিকালে পপির সঙ্গে আলামিনের ফোনে কথা হয়।

আলামিন জানায়- তাদের মধ্যে ভালোমতোই কথাবার্তা হয়। তাকে বিমানবন্দরে আসতে বললেও সে যাবে না বলে ছেলে আদিবকে পাঠাবে বলে জানায়। কিন্তু বাড়ির এসে স্ত্রীর মরদেহ পেয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তার জীবনটা এলোমেলো হয়ে গেল বলে আহাজারি করতে থাকে।

জানা গেছে, ৯ বছর পর ইরাকে প্রবাস জীবন কাটানোর পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দেশে নিজ বাড়িতে ফেরেন আলামিন মণ্ডল। বাড়িতে এসে স্ত্রীকে নিজের পাকা টিনশেড ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পপির ঝুলন্ত মরদেহ নিচে নামায়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আত্মহত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখন বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App