×

সারাদেশ

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বগুড়ায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বনানী মোড় অবরোধ করে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত ইজিবাইক, বাস, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর বেশ কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় পুলিশ ও সেনাসদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য ১৫ মিনিটের সময় বেঁধে দেন। পরে বেলা দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ফিরে যান।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল

সালাহউদ্দিন আহমদ আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল

মাঠে নামলো সশস্ত্র বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাঠে নামলো সশস্ত্র বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App