×

সারাদেশ

মেহেরপুরে মধ্যরাতে ডাকাতের হানা

Icon

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

মেহেরপুরে মধ্যরাতে ডাকাতের হানা

ছবি: প্রতিনিধি

মধ্যরাতে অসুস্থ রোগী নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়ে একটি পরিবার। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শিশু সহ ৫ জন আহত হয়েছে। বুধবার (৪ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আব্দুর রশিদ (৩০), সোহানি জামান (২৭), উবসন (৪০), ৩ বছরের শিশু আয়ান ও অটোচালক রাজা মিয়া (৩৭)। আহতদের মধ্যে ২জন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

আহতরা জানায়, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে রাতে আব্দুর রশিদের স্ত্রী সোহানি জামানকে নিয়ে অটোরিক্সাতে করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসছিল পরিবারের সদস্যরা। রাস্তায় আসার সময় পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে এসে পৌছালে সেখানে এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে অটোরিকশার গতি রোধ করে। পরে অটোরিক্সাতে থাকা সকলকে মারধর করে মহিলাদের কাছে থেকে কানের দুল, ২টা মোবাইল এবং নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় এবং আটোচালক ও আরো একজন রোগির স্বজনকে মারধর করে যখম করে। 

এসময় মুজিবনগর থেকে ঢাকা থেকে আসা যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে জে আর পরিবহনের একটি বাস তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত আব্দুর রশিদ ও অটোরিক্সা চালক রাজা মিয়া বর্তমানে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবি জানান এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App