×

সারাদেশ

উখিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

উখিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে দাঁড়িপাল্লা মার্কার এক নির্বাচনী সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- পালংখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দ এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ। এ ছাড়াও পালংখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উখিয়া-টেকনাফ-৪ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর হাত ধরে জামায়াতে ইসলামে যোগ দেন।

নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নুর আহমেদ আনোয়ারী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করছে। নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই সেই প্রত্যাশা পূরণ সম্ভব। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত হওয়া জনগণের পরিবর্তনের আকাক্সক্ষারই প্রতিফলন। উখিয়া-টেকনাফ অঞ্চলের উন্নয়ন, সামাজিক শান্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করতে হবে।

নতুন যোগদানকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপি’র কয়েকজন প্রভাবশালী নেতার দ্বারা তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার ছিলেন।

এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, সাধারণ মানুষ চাঁদাবাজি, দখলবাজি ও হয়রানিমুক্ত রাজনীতি চায়। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই মানুষ স্বেচ্ছায় জামায়াতে ইসলামে যোগ দিয়েছে। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৪০

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান

রাজধানীর ভোটকেন্দ্র থেকে শতাধিক স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর ভোটকেন্দ্র থেকে শতাধিক স্ট্যাম্প উদ্ধার

শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

চট্টগ্রাম বন্দর শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App