×

সারাদেশ

ভোলা-৪

বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-১২

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

 বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-১২

ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী ওই এলাকায় ভোটের প্রচারণা শুরু করেন। ওই সময় একই এলাকায় বিএনপির কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষে রূপ নেয়।

ভোলা-০৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে তাদের কর্মীরা প্রচারে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দেয়। বাধা উপেক্ষা করে তারা প্রচার করতে গেলে তাদেরকে মারধর করা হয়। এতে জামায়াতের ৫-৬ জন সমর্থক আহত হন। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দিয়েছেন।

মরপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন জানান, জামায়াতের কর্মীরা তাদের প্রচারণার ওপর হামলা করে। এতে বিএনপির পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, সকালে উত্তর সাকুচিয়া ইউনিয়নের কামালপুর এলাকায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে হাতাহাতির সংবাদ পাওয়ার পর পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ ফেব্রুয়ারি ২০২৬,  একনজরে সারাদিন

৬ ফেব্রুয়ারি ২০২৬, একনজরে সারাদিন

নিজের দেশেই গুলিবিদ্ধ আর্মি জেনারেল

নিজের দেশেই গুলিবিদ্ধ আর্মি জেনারেল

সবার আগে বাংলাদেশ এটাই হলো বিএনপির নীতি- সালাহউদ্দিন আহমদ

সবার আগে বাংলাদেশ এটাই হলো বিএনপির নীতি- সালাহউদ্দিন আহমদ

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App