কোন সরকার টিকেছে কত দিন? অজানা ইতিহাস
হাসান শাব্বির
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার ৫৪ বছরে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১২ অনুষ্ঠিত হয়েছে ১২টি জাতীয় সংসদ নির্বাচন।
স্বাধীন দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১৪টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় লীগ ও জাসদের একজন করে এবং পাঁচ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এ সংসদের মেয়াদ ছিল দুই বছর ছয় মাস।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। ২৯টি রাজনৈতিক দলের অংশ গ্রহনে ২০৭টি আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে। এ সংসদের মেয়াদ ছিল তিন বছর।
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ মে। নির্বাচনে ১৫৩টি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে জাতীয় পার্টি। এ সংসদের মেয়াদ ছিল ১৭ মাস।
১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে। ৫১.৮১ শতাংশ ভোট পড়া নির্বাচনে ২৫১টি আসন জয় পেয়ে জাতীয় পার্টি সরকার গঠন করে। এ সংসদের মেয়াদ ছিল দুই বছর সাত মাস।
দেশের প্রথম গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। এই সংসদের মেয়াদ ছিল চার বছর আট মাস।
ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। দলীয় সরকারের অধীনে হওয়া এ নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ অনেকগুলো দল। বর্জন করে। যেখানে ২৭৮টি আসনে বিএনপি জয়লাভ করে। এ সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন।
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে।
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত হওয়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি-জামায়াতের ৪ দলীয় ঐক্য জোট।
নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সর্বশেষ এই ভোটে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে।
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। বিএনপি-জামায়াত জোট নির্বাচন বর্জন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩টি আসনসহ ২৩৪টি আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামীলীগ নেতৃত্বাধীনে জোট।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ এককভাবে ২৫৮টি আসনে জয় পায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের বর্জন করা এ নির্বাচনে ২২টি আসনে জয় লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। একই বছরের ৫ আগস্ট সরকারে পতন হলে প্রায় মাসের ব্যাবধানে ভেঙে যায় সংসদ।
