×

সারাদেশ

সাতক্ষীরায় জামায়াত নেতাকে ফুল দিয়ে বরণ করে নিল বিএনপি

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

সাতক্ষীরায় জামায়াত নেতাকে ফুল দিয়ে বরণ করে নিল বিএনপি

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় জামায়াতের  ইসলামী থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন নুর মোহাম্মদ।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে বিএনপিতে যোগ দেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপি।

এ সময় শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ বলেন, পূর্বের জামায়াতে ইসলামী এবং বর্তমান জামায়াতে ইসলামী এক নয়।

তারা নামে ইসলামী দল। কাজে নয়। জামায়াত ইসলামী দলের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং ভণ্ডামি করছে। তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন দিয়ে দেশ চালাবে না। অথচ তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে। তারা ধর্মের নামে অধর্ম করছে। তাদের ঈমান ও আকিদা নষ্ট হয়ে গেছে। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি।

একই সঙ্গে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত করার জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বিএনপির পক্ষ থেকে শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদকে বিএনপিতে যোগদানের জন্য অভিনন্দন জানানো হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঞ্চে শুয়ে পড়লেন জামায়াত আমির

মঞ্চে শুয়ে পড়লেন জামায়াত আমির

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি

অন্তবর্তী সরকারের বিবৃতি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি

 পরাজয় নিশ্চিত জেনে ফেসবুকে সাইবার হামলা চালানো হয়েছে : আমির হামজা

পরাজয় নিশ্চিত জেনে ফেসবুকে সাইবার হামলা চালানো হয়েছে : আমির হামজা

৬ ফেব্রুয়ারি ২০২৬,  একনজরে সারাদিন

৬ ফেব্রুয়ারি ২০২৬, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App