×

খুলনা

পরাজয় নিশ্চিত জেনে ফেসবুকে সাইবার হামলা চালানো হয়েছে : আমির হামজা

Icon

নুর আলম দুলাল,কুষ্টিয়া থেকে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

 পরাজয় নিশ্চিত জেনে ফেসবুকে সাইবার হামলা চালানো হয়েছে : আমির হামজা

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, একটি পক্ষ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আমার ভেরিফাইড ফেসবুক পেইজে সাইবার হামলা চালিয়েছে। সাইবার হামলা, প্রতিরোধ কোন কিছুই করেই তাকে দমানো যাবে না বলে সাফ জানিয়েছেন তিনি।

৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাতে কুষ্টিয়া শহরের থানা পাড়াস্থ নিজ বাড়ীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় জামায়াত প্রার্থী আমির হামজার নির্বাচন পরিচালনা কমিটির লিগ্যাল টিমের লিগ্যাল এডভাইজার মোঃ এনামুল হক,স্মাট টিমের সদস্য ফুয়াদ ফয়সাল, আলী মুজাহিদসহ জামায়াতের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। 

মুফতি আমির হামজা বলেন, একটি কচুক্রি মহল পরিকল্পিত ভাবে তার অফিসিয়াল পেজের বিরুদ্ধে‘ ফেক স্ট্রাইক’ বা মিথ্যা অভিযোগ নিয়মিত ভাবে রিপোর্ট করে যাচ্ছিল। এর ফলে তার ভেরিফাইড ফেসবুক পেজটি আজ বৃহস্পতিবার দুপুরে ডিজেবল হয়ে যায়।

তিনি ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল ও তাদের নেতা কর্মীরা ভীত হয়ে এ ধরণের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে তিনি মনে করেন। অফলাইনের পাশাপাশি অনলাইনে তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়ে পড়েছে। 

তিনি ফেসবুক কর্তৃপক্ষের নিকট যথাযথ প্রমাণসহ আপিল করেছেন। তাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগৃত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।  


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঞ্চে শুয়ে পড়লেন জামায়াত আমির

মঞ্চে শুয়ে পড়লেন জামায়াত আমির

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি

অন্তবর্তী সরকারের বিবৃতি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি

 পরাজয় নিশ্চিত জেনে ফেসবুকে সাইবার হামলা চালানো হয়েছে : আমির হামজা

পরাজয় নিশ্চিত জেনে ফেসবুকে সাইবার হামলা চালানো হয়েছে : আমির হামজা

৬ ফেব্রুয়ারি ২০২৬,  একনজরে সারাদিন

৬ ফেব্রুয়ারি ২০২৬, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App