×

সারাদেশ

সোনারগাঁওয়ে জামায়াত কর্মীকে মারধর করে পুলিশে দিলো বিএনপি

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

সোনারগাঁওয়ে জামায়াত কর্মীকে মারধর করে পুলিশে দিলো বিএনপি

ছবি: প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জামায়াত ইসলামী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটাদের কাছে ভোট কেনার অভিযোগ তুলে আসাদুজ্জামান (৫৫) নামে এক জামায়াত কর্মীকে ২০ হাজারসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে  স্থানীয় বিএনপির নেতা-কার্মীরা।

আজ বুধবার দুপুর আড়াই টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে বিএনপির নেতা কর্মীরা প্রথমে আটক করে মারধর করেন। এ সময় বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে উপজেলায় নিয়ে যায়। 

আটককৃত জামায়াতের কর্মী আসাদুজ্জামান দড়িকান্দি উত্তর জাইদেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এদিকে সনমান্দি ইউনয়নের বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, সনমান্দি ইউপি ৯নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সভাপতি নাছিরউদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কেনার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।   

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App