×

সারাদেশ

বরিশাল-৫: ভোট সুষ্ঠ হচ্ছে, জয়ের ব্যাপারে আশাবাদী সরোয়ার

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

বরিশাল-৫: ভোট সুষ্ঠ হচ্ছে, জয়ের ব্যাপারে আশাবাদী সরোয়ার

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার বৃহস্পতিবার নগরীর কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠভাবে হচ্ছে। তবে সার্ভার ধীর গতিতে কাজ করায় কিছুটা বিলম্ব এবং ভোটারদের জন্য অসুবিধা হচ্ছে।

তিনি আরও জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনের শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরোয়ার উল্লেখ করেন, ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো এবং ভোট শান্তিপূর্ণভাবে চলছে।

বরিশালের রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলা জুড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি সামান্য কম, তবে সেখানেও ভোট চলছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে সুমন উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বড় সমস্যা দেখা যায়নি। দুই-একটি ছোট সমস্যা সৃষ্টি হলে তা সঙ্গে সঙ্গে সমাধান করা হচ্ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App