×

সারাদেশ

ভালোবাসা দিবসে পর্যটক শূন্য কুয়াকাটা

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

ভালোবাসা দিবসে পর্যটক শূন্য কুয়াকাটা

ছবি: সংগৃহীত

সাগরকন্যার হোটেল মোটেল, রিসোর্ট প্রস্তুত থাকলেও ভালোবাসা দিবসে পর্যটক শূন্য কুয়াকাটা। কাঙ্ক্ষিত পর্যটক নেই সমুদ্র সৈকতে। এর  ফলে বেশিরভাগ হোটেল-রিসোর্টই ফাঁকা রয়েছে এবার। 

ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসে প্রতি বছরই পর্যটকে কানায় কনায় পরিপূর্ণ থাকে পটুয়াখালীর সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। এরফলে বড় ক্ষতির মুখে ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের হতাশা বিরাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে বিরাজ করছে এমন স্থবির অবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। প্রত্যাশিত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের অনেক উদ্যোক্তা পড়েছেন আর্থিক সংকটে। তবে সংখ্যায় কম হলেও যে সকল পর্যটকরা সৈকতে এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউ কেউ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন, আবার অনেকে খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App